নান্দাইলের ইউ এম ও স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান

Uncategorized গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মকবুল হোসেন,  (নান্দাইল)  : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেসাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতছিলেন।


বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, স্কুল থেকে পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবারও বিদ্যালয়মুখী করতে হবে। কোনো শিশু যেন অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।


বিজ্ঞাপন

তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। তাই কোনো শিশুকে বিদ্যালয়ের বাইরে রাখা যাবে না। শিক্ষার বাইরে থাকা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে শিক্ষক, সাংবাদিক , স্থানীয় প্রশাসন এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *