নবীনগরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডলার গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।


বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধায় নবীনগর সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।


বিজ্ঞাপন

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো: মোর্শেদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *