ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো :  হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি করে কম দেওয়ার অভিযোগে ইলিশ মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার আনন্দ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হ।


বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, আনন্দবাজারে এলাকায় অভিযান পরিচালিত করা হয়।

অভিযানে দেখা যায় আপেল মাহমুদ নামে এক ইলিশ মাছ বিক্রেতা ওজন পরিমাপের ডিজিটাল যন্ত্রটিতে বিশেষ কায়দায় কারচুপির মাধ্যমে ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকাচ্ছিলেন।


বিজ্ঞাপন

পরিমাপক যন্ত্রের ভিতর মেশিনের সঙ্গে রাবার দিয়ে রশি লাগিয়ে রেখেছেন। রাবার ও রশি গামছার আড়ালে রাখেন। এ অবস্হায় বিক্রেতা রশিটি টেনে ধরে ও ছেড়ে দিয়ে নিজের ইচ্ছামত ওজন নিয়ন্ত্রণ করতেন।


বিজ্ঞাপন

তিনি আরো জানান, মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার দোষ স্বীকার করেন। আরো অন্য বিক্রেতারা এমন করেন বলেও জানান। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *