নবীনগরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
​নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই তা বিনষ্ট করা হয়।


বিজ্ঞাপন

​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজার ও মাটি খেকোদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


বিজ্ঞাপন
👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *