
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সঠিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান কবির বৃহস্পতিবার ১০ই সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শনে তার সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য বিদ্যালয় এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি শ্রেণীকক্ষ শিক্ষা কার্যক্রম ও বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় শিক্ষক ও বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন নিয়মিত কার্যক্রম সম্পর্কে অবহিত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ইউ এন ও কে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন,কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়টি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৫০ শতক জমির উপর প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবন দুটি দুটি একতলা ভবনে ১৭ টি কক্ষ রয়েছে শ্রেণিকক্ষ রয়েছে অফিস গ্রন্থাকার বিজ্ঞানাগার নামাজের জন্য কক্ষ আবাসিক কক্ষ বিদ্যালয় এর কম্পিউটার ল্যাব তথ্যপ্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যবস্থাও রয়েছে পরিদর্শনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার ভট্টাচার্য বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র সরজমিনের দেখা এবং শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি মতবিনিয়মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ হয় শিক্ষার মান উন্নয়ন নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে প্রশাসনের এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিদ্যালয়ের নিজস্ব তথ্যে ও শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা সহ শিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ রয়েছে।
