কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত-৮

Uncategorized গ্রাম বাংলার খবর জন দুর্ভোগ দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

এ.কে পলাশ কুমিল্লা :  কুমিল্লা চান্দিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দরিয়াপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন আহত হয়েছে ।


বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ উদ্দিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টায় কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন বাসটি চান্দিনার দরিয়াপুরে এই ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন চান্দিনার দরিয়াপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় ।


বিজ্ঞাপন

এ সময় আটজন যাত্রী আহত হয় । স্থানীয়রা যাত্রীদের উদ্বার করে হাসপাতালে চিকিৎসা জন্য পাঠান ও পুলিশকে খবর পাঠায়।


বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

👁️ 55 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *