হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

তানভীর ইসলাম আলিফ, (কুমিল্লা)  :  কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দী গ্রামের তাহসিন আহম্মেদ (নাম) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তাহসিন হোমনা ডক্টরস হসপিটালের ছাদে উঠে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে হাসপাতালের দায়িত্বে থাকা লোকজন তাকে সেখান থেকে নামিয়ে আনেন।

এরপর একই দিন রাত আনুমানিক সাড়ে ১ টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস ও স্টোরি প্রকাশ করেন। সেখানে মরহুম নানাকে স্মরণ করে তিনি লেখেন, “নানা, ফিরে আসছি নানা তোমার কাছে।”


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ৪ সেপ্টেম্বর কাজির মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর আগে গত ১৪ জানুয়ারি শ্রীমদ্দী গ্রামের ফাতেমা আক্তার নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।


বিজ্ঞাপন

ঘটনার পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর চরেরগাঁও সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নোট: আত্মহত্যা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। মানসিক সংকটে থাকা কেউ একা না থেকে পরিবার, বিশ্বস্ত ব্যক্তি বা পেশাদার সহায়তার সঙ্গে যোগাযোগ করা জরুরি।

👁️ 140 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *