
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি : ২১ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( জিএসটি গুচ্ছ ) আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়েছে এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত আরও তিনটি বিশ্ববিদ্যালয়ও যোগ হতে পারে তালিকায় ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান জানান, ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস – চ্যান্সেলরদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য বিষয়াবলী আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সর্বশেষ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের GST (General, Science & Technology) গুচ্ছ ভর্তি ব্যবস্থায় ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য তালিকা
ইসলামী বিশ্ববিদ্যালয় (IU) — কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU) — টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU) — পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU) — নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (JKKNIU) — ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) — যশোর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) — পাবনা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (BRUR) — রংপুর, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — গোপালগঞ্জ.

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় (BU) — বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU) — রাঙ্গামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (RUB) — সিরাজগঞ্জ, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB) — গাজীপুর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয় — নেত্রকোণা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — জামালপুর, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — চাঁদপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় — কিশোরগঞ্জ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় — পিরোজপুর, নওগাঁ বিশ্ববিদ্যালয় — নওগাঁ, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,ঠাকুরগাঁও, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

