মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

মোঃ আলম খান, (নেত্রকোনা) :  নেত্রকোনার মদনে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারের জেনারেটরের ইঞ্জিনে বোরকা ও চুল পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটের দিকে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলারঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার (৫৫) ছেলে সুজ্জামান (৩০)-এর সঙ্গে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার (৬০) মেয়ে মোছা. তামান্নার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে নববধূসহ বরযাত্রীর লোকজন ইঞ্জিনচালিত ট্রলারে করে দেওয়ান বাজার ট্রলারঘাটে পৌঁছান।

ট্রলার থেকে যাত্রীরা নামার সময় হঠাৎ রিনা আক্তারের বোরকা ও চুল ট্রলারে থাকা ডিজেলচালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।


বিজ্ঞাপন

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *