
তাছলিমা খন্দকার নুশরাত (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ প্রেসক্লাব এর উদ্যােগে ১৪/০৯/২০২৬ ইং তাং ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে মানববন্ধন ও রেলি জেলা কমিটির প্রতিষ্টাতা সভাপতি এনামুল হক আরিফ এর সভাপতিতে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে এখলাছ হোম ভবনের অনুমোদন, নকশা, ছাড়পএ ও নির্মাণ সংক্রান্ত সকল নথিপত্র যাচাই করায় প্রসঙ্গে সহ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভবনগুলো নিমাণাধীন বহুতল ভবনগুলোর অনুমোদন আছে কি তা খতিয়ে দেখায় জন্য, ও ব্রাহ্মণবাড়ীয়া পৌরসভার উপসচিব শরিফুল ইসলামের অপসারণ, লাইসেন্স বিহীন ভাবে ডেভেলপার হিসাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে মুরাদ হোসেন ভুইয়ার বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্তা, এবং পৌরসভার অনুমোদনবিহীন নিমাণকাজের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়ে আমরা আজকের কর্মসূচি পালন করছি।
ডেভেলপার মুরাদ হোসেন ভুইয়ার ডেভেলপার লাইসেন্স ও সংশ্লিষ্ট কার্যক্রমের বৈধতা যাচাই করতে হবে এবং তার আওতাধীন বহুতল ভবনগুলো অনুমোদন, নকশা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ পএ পরীক্ষা করতে হবে।

আমরা মনে করি একটি পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তুলতে ভবন নিমাণের ক্ষেএে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা প্রভাবশালী মহলের কারণে যেন আইন ও বিধি মালার ব্যত্যয় না ঘটে, তা নিশ্চিত করতে হব।অন্যথায় জনস্বার্থ, নগরবাসীর নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাথে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৯ টি উপজেলার সাংবাদিক দের সঙ্গে পরামর্শক্রমে আরও কঠোর ও বৃহত্তর কমসূচি গ্রহন করতে আমরা বাধ্য হব।

উক্ত মানববন্ধন কমসূচি তে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিষ্টাতা সভাপতি জনাব সাংবাদিক এনামুল হক আরিফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার সাধারন সম্পাদক, সাংবাদিক আরিফ, সরাইল উপজেলা কমিটির সভাপতি জনাব সাংবাদিক এম বাদল খন্দকার, সাধারণ সম্পাদক সাংবাদিক রৌনাক খান, আখাউড়া উপজেলা কমিটির সভাপতি, ও সাধারণ সম্পাদক, নাছিরনগর উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, ও জেলা উপজেলা কমিটির সকল সাংবাদিকবৃন্দ।
