
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)৷ : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মধুপুর সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক। এ সময় মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান খান, সদস্য সচিব আবির হাসান অন্তর, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, জিসান আহমেদ, ইলিয়াস আহমেদ, রজব ইসলাম, নায়ন ইসলাম, নাজমুল ইসলাম ও মেরাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে মধুপুর সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
