দুবলারচর পলিথিন বর্জ্য মুক্ত রাখতে জেলেদের নিয়ে সভা সমাবেশ শুরু করেছে দুবলা ফিসারমেন গ্রুপ

Uncategorized কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলাঃ দুবলারচরকে পলিথিন মুক্ত রাখতে দুবলা ফিসারমেন গ্রুপের প্রথম জেলে সমাবেশ সাতক্ষীরার প্রতাপনগরে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

 

নইন আবু নাঈম তালুকদারঃ (শরণখোলা)  :  আসন্ন শুঁটকি মৌসুমে দুবলারচরকে পলিথিনসহ প্লাষ্টিকবর্জ্য মুক্ত রাখতে জেলেদের নিয়ে সভা সমাবেশ শুরু করেছে দুবলা ফিসারমেন গ্রুপ। সুন্দরবন বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে এ কার্যক্রম হাতে নিয়েছে দুবলা ফিসারমেন গ্রুপ।

দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বুধবার দুপুরে মোবাইল ফোনে জানান, আগামী (অক্টোবর) মাসের শেষ দিকে শুরু হবে দুবলার ৫টি চরে শুঁটকি আহরণ মৌসুম। সাগরে মাছ ধরার জন্য কয়েক হাজার জেলে সমবেত হয় দুবলা অঞ্চলে।


বিজ্ঞাপন

এ সকল জেলেরা পলিথিনসহ প্লাষ্টিকের বক্সে করে তাদের প্রয়োজনীয় অনেক দ্রব্য বহন করে নিয়ে আসেন। এতে করে সুন্দরবন ও চরের পরিবেশ দুষিত হয়ে পড়ে। এ বছর যাতে কেউ পলিথিন দ্রব্য নিয়ে দুবলারচরে না যায় সে লক্ষ্যে দুবলা ফিসারমেন গ্রুপ বিভিন্ন স্থানে জেলেদের নিয়ে সভা ও প্রচার প্রচারণার কর্মসূচী গ্রহণ করেছে।


বিজ্ঞাপন

কর্মসূচীর প্রথম দিনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলে অধ্যুষিত সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নে জেলেদের নিয়ে সমাবেশ করেছে দুবলা ফিসারমেন গ্রুপ।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ আবু দাউদ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, দুবলা ফিসারমেন গ্রুপের সদস্য খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাকলা জেলে সমিতির সভাপতি আঃ হাকিম গাইন ও রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী প্রমূখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবন ও দুবলারচর পলিথিন ও প্লাষ্টিক বজর্য মুক্ত রাখতে জেলেদের সচেতন ও সতর্ক করতে সম্প্রতি বন বিভাগ থেকে দুবলা ফিসারমেন গ্রুপকে চিঠি দেওয়া হয়েছে। এর ফলে আসন্ন শুঁটকি মৌসুমে দুবলারচর পলিথিন মুক্ত থাকবে বলে ডিএফও জানিয়েছেন।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *