
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা ডাকবাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের চরম বেহাল দশা। খানাখন্দ, পিচ উঠে যাওয়া আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ১০ গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ৩০-৪০ ফুট জায়গা জুড়ে পুকুরের মতো পানি জমে আছে। ইট-সুরকি বেরিয়ে এসেছে। এই সড়ক দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরা চলাচল করেন। কিন্তু বর্তমানে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল উল্টে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, চান্দুরা বাজার এই ইউনিয়নের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। ডাকবাংলো মোড় হয়ে এই সড়ক দিয়েই উপজেলা পরিষদ, থানা ও ঢাকা-সিলেট মহাসড়কে যেতে হয়।

রাস্তা খারাপ হওয়ায় ১০ মিনিটের পথ যেতে এখন ৩০-৪০ মিনিট লাগছে। ভাড়াও বেড়েছে দ্বিগুণ।এই রাস্তা টি দিয়ে বতমানে ব্রাহ্মণবাড়ীয়া সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এম পি সাহেব এর বাড়িতে আশা যাওয়া করতে হয়।

এম পি নাদিয়া পাঠান পাপন এর কাছে এলাকায় বাসীর প্রানের দাবী এই রাস্তা টি অতি তাড়াতাড়ি মেরামত করে জনসাধারণের চলায় উপযোগী করে তুলায় আকুল আবেদন।
চান্দুরা বাজারের ব্যবসায়ী রিফাত মিয়া বলেন, “মালামাল আনা-নেওয়া করতে পারি না। ভ্যান উল্টে মাল নষ্ট হয়। কেউ দেখার নেই।” এক শিক্ষার্থী বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কলেজে যেতে হয়। বৃষ্টি হলে তো হেঁটে যাওয়াও যায় না।”
এ বিষয়ে বিজয়নগর উপজেলা এলজিইডি ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে চান্দুরা ডাকবাংলা থেকে চান্দুরা বাজার পর্যন্ত সড়কটি সংস্কারের দাবি জানান।
