
মো লুৎফুর রহমান রাকিব : সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার তাইফে একটি আটক করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন ইয়েমেনি বাসিন্দা নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন সৌদি নারী ও একজন পাকিস্তানি বাসিন্দা আহত হয়েছেন। আহত পাকিস্তানি নাগরিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
হামলার ধ্বংসাবশেষে বেশ কয়েকটি ভবন ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রবাসীদের জীবনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও মনে করিয়ে দেয়—বিদেশের মাটিতে কাজ ও জীবিকার পাশাপাশি নিরাপত্তাও কতটা গুরুত্বপূর্ণ।

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
ঘটনাটি নিয়ে গুজব নয়, নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করুন।
👁️ 20 News Views
