
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য কার্ডিফ বিএনপি নেতা, সিলেট মহানগরের ৮নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আলহাজ্ব আশরাফ হোসেনের জন্মদিনে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বেজা বিএনপির উপদেষ্টা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী ইব্রাহীম, ইমন আহমদ, যুগ্ম আহ্বায়ক সিলেট বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল।

দিলোয়ার হোসেন সায়েম, যুগ্ম আহ্বায়ক সিলেট সদর উপজেলা ছাত্রদল, রিপন আহমেদ, সাবেক আহ্বায়ক সিলেট মহানগর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, অ্যাডভোকেট মো. আব্দুর রাব্বি শেখ, অর্থ বিষয়ক সম্পাদক; মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিজন আহমদ, নাদিম আহমদ তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল।

নাসির আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা; সায়মন, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র সিলেট মহানগরের দপ্তর সম্পাদক আরমান তালুকদার, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন রিপনসহ অংকন, হাবিব, ফরিদ, জুয়েল, আজাদ, হাফিজ প্রমুখ।
