টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (টাঙ্গাইল)  :  সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর গরিলাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় বালুমহালে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম।


বিজ্ঞাপন

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ৯ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে ইলিয়াস আলী (৩০), একই গ্রামের মাজম আলীর ছেলে রুকুনুজ্জামান (৩৫), হোসেন আলীর ছেলে রফিকুল (২৩), মাতবর আলীর ছেলে মাসুদ (২৫), মনিরুজ্জামানের ছেলে হাসিবুল (১৮),


বিজ্ঞাপন

কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মামুন মিয়া (৩৮) এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর কামারকাঠি গ্রামের সুমন মিয়া (৩৭), মোঃ নজরুল মোল্লার ছেলে মো: জোহির ইসলাম (৩০) ও ভূঞাপুর উপজেলার সিরাজকান্দী গ্রামের শুকুর আকন্দর ছেলে শামীম (৩০)।


বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *