৫ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছেন দূযোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী আসাদুল হাবিব দুলু ‌

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রওশন বাবু  (লালমনিরহাট)  :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাঁচ দিনের সরকারি সফরে ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছেন।


বিজ্ঞাপন

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ৩০শে সেপ্টেম্বর (বুধবার) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১১ টা ৩০ মিনিটে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

এরপর তিনি বিকাল ৪ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সাথে এবং বিকাল ৫ টা ৩০ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ে জেলার বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।


বিজ্ঞাপন

কর্মসূচি অনুযায়ী, ১লা অক্টোবর (বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সকাল ১১ টায়, বিকাল ৩ টায় ও বিকাল ৪ টায় যথাক্রমে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবন উদ্‌বোধন, সদরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক উদ্‌বোধন ও জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধন করবেন।


বিজ্ঞাপন

উদ্‌বোধন শেষে তিনি সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট বড়বাড়ী জয়হরি বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর উদ্যোগে হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।

কর্মসূচিতে আরো উল্লেখ করা হয়, ২রা অক্টোবর (শুক্রবার) মন্ত্রী সকাল ১০ টায়, বিকাল ৪ টায় ও বিকাল ৫ টায় পর্যায়ক্রমে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে মডেল খাল পরিদর্শন (মহেন্দ্রনগর নিষ্কাশন খাল), বিজিবি ক্যান্টিন মোড়ে ভুট্টা চত্বরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং মোগলহাট রেল স্টেশন হতে ধরলা নদীর ঘাট ও মোগলহাট জিরামপুর মন্দির হতে সোনাউল্লার কুড়া পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্‌বোধন করবেন।

এরপর তিনি সন্ধ্যা ৭ টায় মহেন্দ্রনগর বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজনে হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

ঔদিন মন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউজ হলরুমে রাত ৮ টা ৩০ মিনিটে, ৯ টা ৩০ মিনিটে ও ১০ টা ৩০ মিনিটে যথাক্রমে জেলা প্রশাসক (ডিসি)

👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *