বালিয়াকান্দিতে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা, (রাজবাড়ী)  :  ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা মিনাক্ষী বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা কোম্পানি কমান্ডার শ্রীকান্ত বিশ্বাস, মহিলা কোম্পানি প্লাটুন কমান্ডার রেবেকা খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার, ভিডিপি দলনেতা-দলনেত্রী ও সদস্যরা।


বিজ্ঞাপন

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে শতাধিক ঔষধি, ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *