গোপালগঞ্জে ‘কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও জ্ঞাননির্ভর প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “কসমোলজি : মহাবিশ্বের অনন্ত যাত্রা” শীর্ষক এক বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

​ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃআরিফ-উজ-জামান।

​শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তা, যুক্তিবোধ ও কৌতূহল জাগ্রত করার লক্ষ্যে জেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল মহাবিশ্বের উৎপত্তি, এর অসীম বিশালতা, বিবর্তন, মহাকাশবিজ্ঞান, বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাস এবং আধুনিক প্রযুক্তির অভাবনীয় অগ্রযাত্রা।


বিজ্ঞাপন

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন কৌতূহলোদ্দীপক প্রশ্ন ও জিজ্ঞাসার সরাসরি উত্তর দেন আলোচকবৃন্দ। এতে শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শিক্ষার্থীদের অন্ধবিশ্বাস পরিহার করে প্রশ্ন করতে, যুক্তি দিয়ে চিন্তা করতে এবং নতুন বিষয় জানার প্রতি অনুসন্ধিৎসু হতে উৎসাহিত করেন। তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নানাবিধ জ্ঞানচর্চায় যুক্ত হয়ে ভবিষ্যৎ দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে।”

​অনুষ্ঠানে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল জ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে যুক্তিবোধ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও জ্ঞানের পরিধি বিস্তৃত করতে অনন্য ভূমিকা রাখবে এবং আজকের এই তরুণ অনুসন্ধিৎসুরাই ভবিষ্যতে সমৃদ্ধ বিশ্ব গঠনে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *