বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও এমএসডব্লিউএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোঁতার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (চট্টগ্রাম)  :  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এবং মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি (MSWS)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম খন্দকার আছিফুর রহমান তোঁতা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

​সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, বাদে মাগরিব চট্টগ্রামের মোমিন রোডস্থ ঐতিহাসিক কদম মোবারক জামে মসজিদে এই দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।

​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি (MSWS)-এর বিভাগীয়, জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আইয়ুব আলী।


বিজ্ঞাপন

​এ সময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি (MSWS) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তৈয়ব চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক আনিছুর রহমান, ‘ফেইস দ্য পিপলস’-এর জেলা প্রতিনিধি ও ‘স্বপ্নের বাংলা’ পত্রিকার সম্পাদক ওসমান এহতেশাম।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কদম মোবারক এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বা নাস্তা বিতরণের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের সমাপ্তি ঘোষণা করা হয়।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *