তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  শরণখোলা উপজেলার তাফালবাড়ি স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কলেজ মিলনায়তনে বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে স্কুল শিক্ষক আল্ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন কাজী, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজের অর্থনীতির সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি রুহুল আমিন হাওলাদার।

আরও উপস্থিত ছিলেন, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হাওলাদার, সাউথখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খলিল, পুলিশের এসআই ওমর আলী বখতিয়ার, সিনিয়র শিক্ষিকা মোসাঃ হাফিজা খানম, অভিভাবক খানজাহান ও লিপি রানী। সমাবেশে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের আলোচকবৃন্দ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক,গভর্নিংবডির সদস্য ও স্থানীয় সুশীল সমাজকে যৌথ উদ্যোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন
👁️ 14 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *