পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা অনুষ্ঠিত 

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

মো. আরফান আলী  (রংপুর)  :  শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পীরগঞ্জ থানা ও পুলিশের প্রশাসনের উদ্যোগে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) পীরগঞ্জ পৌর মিলনায়তনে পীরগঞ্জ থানায় আয়োজিত এ সভায় উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেণ আগত প্রতিনিধিরা।

পুলিশের পক্ষ থেকে দীর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল হোসেন প্রামাণিক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার, সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ সার্কেল (এএসপি) আব্দুল হাই সরকার।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন,  সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত,) উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাহমুদ, পূজা উদযাপন কমিটি ফ্রন্ট সভাপতি তপন কুমার রায়, সা. সম্পাদক পলাশ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ পীরগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

👁️ 172 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *