চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

এ.কে পলাশ (কুমিলা)  :  কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

গ্রেপ্তার মোমিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে।

এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিনকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন

এসআরবি জানায়, মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে।


বিজ্ঞাপন

এ ছাড়া তার সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-১১।
এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

👁️ 139 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *