
আরমান হোসেন রাজু : পুলিশ সুপারের কার্যালয় নীলফামারী কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানী ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, পুলিশ সুপার নীলফামারী।
এ সময় পুলিশ সুপার নীলফামারী কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহসিন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নীলফামারী; মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারী এবং কৃতি শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকগণ।

👁️ 28 News Views
