
মোঃ মাইনুদ্দিন শিকদার, ( গাজীপুর) : গাজীপুরের ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গনমাধ্যমেকে জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানায়, আগুন নেভানোর পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন কর্মীরা। বিকেল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন
