ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের  দ্বিতীয় শ্রণি ও দশম গ্রেড বাস্তবায়নে অধ্যাপক ডোনারের আহ্বান

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আগামী ৭২ ঘন্টার মধ্যে ফার্মাসিস্ট এবং হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেনির মর্যাদা এবং দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


বিজ্ঞাপন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালী আই এইচ টি অডিটরিয়ামে বিশ্ব ফার্মাসিস্ট উদযাপন পরিষদ আয়োজিত কনভেনশন -২৬ ‘য়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদ সৃস্টি, শূন্যপদ পুরণ এবং গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বর্তমান সরকারের বিঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অবিলম্বে আই এইচ টির হোস্টেল নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠয়মোগত সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।

উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির আহমেদ রতনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাব সহ-সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং ড্যাব কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান ।


বিজ্ঞাপন

বিশেষ বক্তা ছিলেন এম-ট্যাব সভাপতি এ.কে.এম মুসা লিটন, বিএমটিএ ও এম-ট্যাব মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব।


বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ছাত্র দল নেতা সালাহউদ্দিন আহমেদ, মো.জহিররুদ্দিন, আসাদ শিকদার,তাপসী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন উদযাপন পরিষদের সদস্য সচিব সিকদার মোঃ জসীম উদ্দিন।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *