করোনায় মৃত্যু ৫০

এইমাত্র জাতীয় জীবন-যাপন সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ২৯২৮ জন। সোমবার করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশের মোট ৮০টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ সাত হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯১৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে।
গত ২৪ ঘণ্টা শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ এবং এপর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ এবং সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।
মৃত ৫০ জনের মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ১৫ জন। এদের মধ্যে ১০ বছরের নিচে একজন শিশু রয়েছে। এছাড়াও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের দুজন এবং ৯১ থেকে ১০০ বছরের বয়সসীমার মধ্যে রয়েছেন একজন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, খুলনায় ১০ জন, রাজশাহী ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৩ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে দুজন করে রয়েছেন।
বরাবরের মতোই বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 104 News Views