রাজধানীর মিরপুর-১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫মিনিটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর মো. আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ১৪টি ইউনিট কাজ করছে।

👁️ 133 News Views
