নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ঢাকা মহানগরীর পূর্ব গোড়ান এলাকায় অবস্হিত “নিউ চাঁদনী বেকারি ” তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বেকারিটিতে খাদ্যদ্রব্য উৎপাদনে অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয় এবং বেকারি কর্তৃপক্ষ বেকারি পরিচালনার জন্য আবশ্যকীয় হালনাগাদ লাইসেন্স, যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্হ্য সনদ, পেস্ট কন্ট্রোল প্রমাণকসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় বেকারি কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদনে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও করোনাকালীন স্বাস্হ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান, মনিটরিং অফিসার আমিনুল ইসলাম এবং ব্যাটালিয়ান আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 115 News Views