নিজস্ব প্রতিবেদক : গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা দুই দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে। পশ্চিম আফ্রিকান দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এতে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন চুক্তি সই হবে। এ ছাড়া সফরকালে মামাদুয়া টাঙ্গারা বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সূত্র জানিয়েছে, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর গতকাল বুধবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট মিস করার কারণে তিনি নির্দিষ্ট তারিখের একদিন পর ঢাকায় আসছেন।

👁️ 100 News Views
