গোপালগঞ্জে ‘গ্রীণ ফোর্স বাংলাদেশ’ গোপালগঞ্জ জেলা কমিটির সেমিনার: “দুর্নীতিকে না বলি”

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে ‘গ্রীণ ফোর্স বাংলাদেশ’ গোপালগঞ্জ জেলা কমিটির উদ্যোগে “দুর্নীতিকে না বলি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ২০২৬, সকাল ১০:৩০ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বক্তারা গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন

​অনুষ্ঠানে গ্রীণ ফোর্স বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং সরকারি নজরুল কলেজ, সাতপাড়, গোপালগঞ্জের সাবেক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ) গোলাম মোস্তফা জিএম সভাপতিত্ব করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীণফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক আনিসুজ্জামান সিকদার, মানিকহার ইভিআই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর সরদার নুরুল ইসলাম, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদ আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসএসটিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান এবং গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার সাবিনা ইয়াসমিন।


বিজ্ঞাপন

​সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রীণ ফোর্স গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু। মূল প্রবন্ধে দুর্নীতিকে দেশের উন্নয়নের প্রধান বাধা উল্লেখ করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেশ কিছু লক্ষ্য ও দাবি তুলে ধরা হয়।


বিজ্ঞাপন

​লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করা; আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা; সরকারি প্রতিটি অর্থের হিসাব জনগণের সামনে তুলে ধরা এবং দুর্নীতিবাজদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করা।

​দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা প্রদান করা; তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত করা; ঘুষ গ্রহণকারী ও প্রদানকারী উভয়ের জন্য কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা; শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সহ প্রশ্নফাঁস ও কোচিং বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা; শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি ও নজরদারী নিশ্চিত করা; স্বাস্থ্য খাতে ই-টেন্ডার যথাযথ প্রয়োগ করা; হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং ভূয়া ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

​এছাড়া সেমিনারে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ সাইফুর রশিদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দুর্নীতি সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয় এবং একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। যুবসমাজ ও তরুণদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। গ্রীণ ফোর্স বাংলাদেশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা পর্যায়ে এ ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন এবং দল-মত নির্বিশেষে সকলকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন।

👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *