নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত দিনের বিভিন্ন সময় দেশব্যাপী বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণ আকাশে বিমানের ফরমেশন ফ্লাইটের মাধ্যমে ‘১০০’ তৈরি করে উড্ডয়ন শৈলী প্রদর্শন করবেন। আগ্রহীগণকে উক্ত উড্ডয়ন শৈলী ‘১০০’-এর ভিডিও চিত্র ধারণ/রেকর্ড করে baf100formation@gmail.com এ প্রেরণ করার জন্য আহ্বান করা হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্য হতে সেরা ৫ জনকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ হতে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

👁️ 117 News Views
