নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৪,৭৫,০০০/- টাকা মূল্যের ৫৯০ (পাঁচশত নব্বই) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক হোসেন (৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন ও নগদ- ৫,২৫০/- (পাঁচ হাজার দুইশত পঁঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

👁️ 125 News Views
