নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশে প্রথমবারের মত বেতার যোগাযোগের ক্ষেত্রে এক নবদিগন্ত উন্মোচিত হলো। বাংলাদেশ পুলিশে এই প্রথম ভিস্যাট (VSAT) এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকাসহ পুলিশের অপরাপর ইউনিটের সাথে নোয়াখালীর ভাসানচরে নবস্থাপিত ভাসানচর থানা এবং রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আজ সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

এর ফলে ঘূর্ণিঝড়সহ যে কোন প্রাকৃতিক দুর্যোগেও এ দুর্গম এলাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত থাকবে।
👁️ 102 News Views
