৫০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপি কর্তৃক মাদক বিরোধী অভিযান ১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা মূল্যমানের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আটক হয়।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ৬ মে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি চৌকস আভিযানিক টহলদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউপি’র পূর্ব তুলাতুলী নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২০ মিনিটে ০৩/০৪ জন ব্যক্তিকে সীমান্ত এলাকা হতে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর সময় নুরুল আমিন (৩৪), পিতা-মৃত মোহর আলী, গ্রাম-হামিদিয়াপাড়া, পোস্ট ও থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে আটক করে। অতঃপর টহলদল তার সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য-১,৫০,০০,০০০/- (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। উক্ত মামলায় পলাতক আসামীরা হলেন -ক। মোঃ ইকবাল হোসেন (৩০), খ। মোঃ ভুট্টু মিয়া (২৭) উভয়ের পিতা-মোঃ আলী আহমদ, গ্রাম-কড়ইবুনিয়া এবং গ। মোঃ শাহজাহান মিয়া (৩৫), পিতা-কালু মিয়া, গ্রাম-ডেইলপাড়া সকলের পোস্ট-চাকবৈঠা, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি ঘোষণার প্রেক্ষিতে করোনা ভাইরাস এর মহামারির মধ্যেও বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ০১ জানুয়ারি ২০২১ হতে অদ্যাবধি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৫১,৯০,২৫,৮০০/- (একান্ন কোটি নব্বই লক্ষ পঁচিশ হাজার আটশত) টাকা মূল্যের ১৭,৩০,০৮৬ পিস বার্মিজ ইয়াবাসহ ১২৯ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।

 

👁️ 133 News Views