নিজস্ব প্রতিনিধি : কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। প্রিয়জন হারানো এসব পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়।

রোববার তারিখ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত পবিত্র ঈদুল ফিতর ২০২১ এর শুভেচ্ছা উপহার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার,নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়।
👁️ 121 News Views
