ট্রাফিক বিভাগে বদলি জনিত বিদায় সংবর্ধনা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার কোতোয়ালি মডেল থানা ড্রিলশেড বরিশালে, সহকারী পুলিশ কমিশনার বিএমপি কোতয়ালি মডেল থানা মো. রাসেল এর পদোন্নতি সূত্রে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এসময় সহকারী পুলিশ কমিশনার বিএমপি কোতোয়ালি মডেল থানা হিসেবে যোগদানকৃত প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন কোতোয়ালি মডেল থানা পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা।

অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ নুরুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে এ-সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করীম।


বিজ্ঞাপন
👁️ 115 News Views