রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন

অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। মো. ইয়াসিন (১৬) নামের ওই কিশোর একটি চায়ের দোকানে কাজ করত বলে পুলিশ জানিয়েছে। হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে জরিনা সিকদার স্কুলের পাশের বাংলা সড়কে ইয়াসিনকে ছুরি মারা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, ঘটনার তদন্তে নেমে তারা ওই এলাকায় ‘লাভ-লেট’ ও ‘বাংলা’ নামে কিশোরদের দুটি তথ্য পেয়েছেন। ইয়াসিন ‘লাভ-লেট’ গ্রুপের সদস্য ছিল জানিয়ে তিনি বলেন, “কিছুদিন আগে বাংলা গ্রুপের এক সদস্যকে লাভ-লেট গ্রুপের সদস্যরা মারধর করে। ওই ঘটনার প্রতিশোধ হিসেবে এ হত্যাকা- বলে ধারণা করছি। দুইটি গ্রুপের সব সদস্যের বয়সই ১৬ বছরের নিচে বলে জানান ওসি ইকরাম। হত্যাকারীদের ধরার চেষ্টা হচ্ছে বলেও তিনি জানান।


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *