যশোরে ১ কেজি গাজাসহ গ্রেফতার ১

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ চিহ্নিত ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল রবিবার ২২ আগষ্ট ২১ ডিবির এসআই সোলাইমান আক্কাস, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই গৌরাঙ্গ মন্ডলের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে ৯ টা ৪৫ মিনিটে শার্শা থানাধীন পাকশিয়া বাজারস্থ ট্যাংরালীর মোড় জনৈক হাসান আলীর টেইলার্স দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ মিঠু (৫০), পিতামৃত- শামসুল আলম, সাং- পাকশিয়া, থানা- শার্শা, জেলা- যশোরকে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

👁️ 148 News Views