নিজস্ব প্রতিনিধি : গতকাল ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা কর্মকর্তা এস এম শিপন কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশন অঞ্চল-৯ (নুরেরচালা, খিলবাড়িরটেক, ভাটাড়া, নয়ানগর,) এর বেশ কিছু বাজার এবং খাদ্য স্থাপনা পরিদর্শন করা হয়।

এলাকার কাঁচাবাজার, রেস্টুরেন্ট, কনফেকশনারি ও স্ট্রিট ফুডের খাদ্য ব্যবসায়ীদের খাদ্য নিরাপদতা সংশ্লিষ্ট বিভিন্ন দিক ব্যাখ্যা করার মাধ্যমে সচেতন করা হয়।
বাজার থেকে মাছের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরিতে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নমুনা সংগ্রহ সহকারী আশরাফুল ইসলাম।
👁️ 111 News Views
