যে ছবি বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধতনের ঔদার্য প্রকাশ পায়।


বিজ্ঞাপন

স্রেফ হাত মেলানোর একটি ছবি। একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), অন্যপাশে বাংলাদেশ পুলিশের কনস্টেবলবৃন্দ।

কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তাঁরা! স্বয়ং আইজিপি পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন!

এভাবে হাতে হাত লাগিয়ে বিদায় নেন তখন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্য তখন নেতৃত্ব ও মহত্বের অসামান্য ছবি হয়ে ওঠে।


বিজ্ঞাপন

এটি শুধু একটি ছবি নয়। এটি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক। সময়ের সাথে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের এক প্রতিচ্ছবি।


বিজ্ঞাপন
👁️ 110 News Views