কেএমপি’তে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত

অপরাধ

মামুন মোল্লা, খুলনা : মঙ্গলবার ২৬ অক্টোবর বিকাল ৩ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এঁর সভাপতিত্বে সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা ও অস্ত্র মামলা, বিজ্ঞ আদালতে শতভাগ সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ এবং জঙ্গি সংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মনিটরিং সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদেরকে মামলার তদন্তকার্য নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত মনিটরিং সেলের সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার(দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং মামলা তদন্তকারী অফিসারবৃন্দ।


বিজ্ঞাপন

 

 

👁️ 49 News Views