এসএমপি’র এয়ারপোর্টে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ৮ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় এয়ারপোর্ট থানার নভেম্বর- ২০২১ মাসের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর, প্রশাসন) গৌতম দেব, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মোঃ মফিজ উদ্দিন (এসি এয়ারপোর্ট), অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা খান মোহাম্মদ মাইনুল জাকির সহ বিভিন্ন বিট এলাকার কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, এয়ারপোর্ট থানা এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বেলা সাড়ে ১১ টার সময় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে অত্র এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়া তাদের নিজ নিজ বক্তব্য অতিরিক্ত পুলিশ কমিশনার এর সামনে উপস্থাপন করেন।


বিজ্ঞাপন

অনেকে পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, দলগত মোটরসাইকেল মহড়া, কিশোর অপরাধ দমন, পুলিশি টহল বৃদ্ধি সম্পর্কে খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই তিনি এলাকাবাসীর কাছে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। উপস্থিত সকলে জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভাল হয়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একসঙ্গে পুরাপুরি ভাল করা সম্ভব নয়, আইন শৃঙ্খলা সম্পুর্নরুপে ভালো করতে হলে আমাদের নিজেকে বদলাতে হবে।

তিনি আরো বলেন, স্থানীয় জনগনের প্রত্যক্ষ সহযোগীতা ছাড়া মাদক ও জুয়ার মত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয় এবং এই বিষয়ে সকলের সহযোগীতা ও এগিয়ে আসার আহবান জানান। প্রতি মাসের ৮ (আট) তারিখে এয়ারপোর্ট থানা প্রাঙ্গনে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 

 

👁️ 107 News Views