কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

অর্থনীতি জাতীয় বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন।


বিজ্ঞাপন

জানা যায়, ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকায় কিনবেন। ঢাকার বাইরে যা হবে ৩৫ থেকে ৪০ টাকা।

এছাড়া কোরবানির খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা এবং বকরির দাম ১৩-১৫ টাকা।

চামড়ার দাম কমার সম্ভাবনা নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক ও দেশীয় কোনও বাজারেই চামড়ারা দাম কমেনি। কাজেই দাম কমার কোনও প্রশ্নই আসে না।


বিজ্ঞাপন

বৈঠকে দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না ব্যবসায়ীদের এমন অভিযোগের জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানান, প্রয়োজনে চামড়া রপ্তানির বিষয়ে চিন্তা করা হবে।


বিজ্ঞাপন
👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *