খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

মামুন মোল্লা ঃ মঙ্গলবার ৮ই মার্চ, মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনার সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের ফেব্রুয়ারী -২২ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় ফেব্রুয়ারী -২০২২ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা, আইন-শৃংখলা পরিস্থিতি, জননিরাপত্তা বিধান, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে মোঃ শাহ্ জালাল, অফিসার ইনচার্জ, বটিয়াঘাটা থানা, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে এসআই (নিঃ)মোঃ হাফিজুর রহমান, ডুমুরিয়া থানা, সার্জেন্ট ক্যাটাগরিতে সার্জেন্ট লিমন কুমার কুন্ড এবং এএসআই (নিঃ) ক্যাটাগরিতে এএসআই (নিঃ) মোঃ কাজল হোসেন, ডুমুরিয়া থানা, বেস্ট অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।

👁️ 129 News Views