বিএসটিআই’র অভিযানে ২৫,০০০টাকা জরিমানা ও মামলা দায়ের

অন্যান্য আইন ও আদালত এইমাত্র সারাদেশ

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৩ মার্চ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে ১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ১ টি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার তেল ও মধু পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়।

খন্দকার জেনারেল স্টোর, ব-৯৫, দক্ষিণ বাড্ডা, ঢাকা-কে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়।


বিজ্ঞাপন

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 141 News Views