নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বৃহস্পতিবার ২৪ মার্চ, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জেলার সদর উপজেলার বকশিবাজারে অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বগুড়া জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে এটি একটা চলমান প্রক্রিয়া।
👁️ 107 News Views
