মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি করার দায়ে মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার কর্তৃক জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

মেয়াদোত্তীর্ন ঔষধ বিক্রি করার দায়ে মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার কর্তৃক জরিমানা আদায়


নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৩ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় বউবাজার মিরাপাড়া এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

মেসার্স লোকনাথ ঔষধ ঘর ও মেসার্স সানভী মেডিকেল হলে অভিযান কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ফার্মেসি দুইটি কে ৫০০০ টাকা করে জরিমানা করা হয়। মোট ২টি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 38 News Views