কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৫ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১ টি মোটর সাইকেল সহ ৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ শুকুর আলী (৪০), পিতা মোঃ খলিল শেখ, সাং-সাচিবুনিয়া, থানা-লবণচরা, মোঃ জিহাদ হোসেন (২৬), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-সাচিবুনিয়া, থানা-লবণচরা, মোছা: স্মৃতি আক্তার ওরফে লামিয়া সুলতানা(১৯), পিতা-মৃত: শাহীন খান, সাং-দেপাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-বনলতা আবাসিক মাদ্রাসা গলি, থানা-হরিণটানা, মোঃ আশরাফুল রায়হান (২০), পিতা-মোঃ আবু রায়হান, সাং-নাজিরপুর, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, এ/পি সাং-২আর, ২/সিএন্ডবি কলোনী, থানা-সোনাডাঙ্গা মডেল এবং মোঃ রতন বিশ্বাস(২৮), পিতা-মোঃ মনির বিশ্বাস, সাং-বাগমারা, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১ টি মোটর সাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 112 News Views