রাজশাহীতে ডিবি পুলিশ কর্তৃক ১০ গ্রাম হেরোইন সহ ২ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী’র দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার, এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোসাঃ ফাহিমা বেগম (৪০) স্বামী- মৃত শরিফুল ইসলাম, মাতা- মোসাঃ রাবেয়া বেগম এবং মোঃ সুমন আলী (২৪) পিতা- মৃত শরিফুল ইসলাম, মাতা- মোসাঃ ফাহিমা বেগম উভয় সাং- মহিষালবাড়ী (মাদ্রাসাপাড়া), থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী।উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের গত রবিবার ৫ জুন বেলা সাড়ে ৫ টার সময় গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী মাদ্রাসাপাড়া গ্রামস্থ গ্রেফতার কৃত আসামীদের বাড়িতে হেরোইন বেচা-কেনা করাকালে ১,০০,০০০ টাকা মুল্যের ১০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় ।
এ সংক্রান্তে গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।


বিজ্ঞাপন
👁️ 115 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *